চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই উন্নয়নমূলক কাজের ফলক উম্মোচন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.মিজানুর রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ অন্যরা। এদিকে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রহনপুর পৌর এলাকার ধুলাউড়ী গোরস্থানে ১লক্ষ ৩০ হাজার ৪২৮ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ, ১ কোটি, ২ লক্ষ ৬৮ হাজার, ৯৪১ টাকা ব্যয়ে বহিপাড়া ডাইংপাড়া থেকে হিরুপাড়া পর্যন্ত সড়ক নির্মাণ, ৬৮ লক্ষ, ৯৯ লক্ষ ৬৮১ টাকা ব্যয়ে জালিবাগান থেকে কাঁঠালমোড় পর্যন্ত সড়ক নির্মাণ,৩ কোটি ৭ লক্ষ ৯৬ হাজার ৪৭৬ টাকা ব্যয়ে কলোনি মোড় থেকে খাঁড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এবং ১ কোটি ৯৪ লক্ষ ৫২ হাজার ৩০৯ টাকা ব্যয় রহনপুর পৌর এলাকার নুনগোলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা বাসস্ট্যান্ড-ঢ়ুলিপাড়া পর্যন্ত দুটি ড্রেন নির্মাণ। রহনপুর পৌরসভায় বাস্তবায়িত( আইইউজিআইপি) প্রকল্প এ প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।