রাণীনগরে

ভিজিডির চাল কিনতে বাধা দেয়ায় চেয়ারম্যানকে লাঞ্চিতের অভিযোগ

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৫:৩৫ পিএম
ভিজিডির চাল কিনতে বাধা দেয়ায় চেয়ারম্যানকে লাঞ্চিতের অভিযোগ

নওগাঁর রাণীনগরে বিতরনের সময় ক্রয় বিক্রয় নিষিদ্ধ ভিজিডির চাল কিনতে বাধা দেয়াকে কেন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শারীরভাবে লাঞ্চিত করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদ চত্বরে এঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিতরণ করা হচ্ছিল। চাল বিতরন চলা অবস্থায় পারইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও পারইল গ্রামের আজিজুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৮) এবং একই গ্রামের জাহেদুরের ছেলে আবু সাইদ (২৫) পরিষদের ভিতরে ঢুকে বিকরণকৃত চাল ক্রয় করছিল। এসময় চাল কিনতে নিষেধ করলেও না শোনায় আবারো পরিষদের ভিতরে টাকা দিয়ে চাল ক্রয় করছিল। এসময় গ্রামপুলিশ দিয়ে ক্রয়কৃত তিন বস্তা চাল জব্দ করে পরিষদে নেয়া হয়। এঘটনার জের ধরে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম এবং আবু সাইদ আমার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। একপর্যায়ে আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করে।  একই গ্রামের নাফিউল ইসলাম নামে এক যুবক জানান,চেয়ারম্যানকে লাঞ্চিত করার সময় বাধা দিতে গেলে  মারপিট করে এবং নানাভাবে হুমকি ধামকি দেয়। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যপারে ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম বলেন,পরিষদের ভিতরে একজন মহিলা কোলে সন্তান নিয়ে চালের বস্তা নিয়ে বের হতে পারছিলনা। দেখতে পেয়ে তার বস্তা পরিষদ থেকে বের করতে সহায়তা করেছি। সেই বস্তা বের করাকে কেন্দ্র করে চেয়ারম্যান মনে করেছে আমরা চাল ক্রয় করছি। সেখানে চাল ক্রয়ের কোন ঘটনা নেই। এছাড়া চেয়ারম্যানের সাথে ধাক্কা-ধাক্কী হয়েছে তবে তাকে মারপিট করা হয়নি।  রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম বলেন,এঘটনাটি চেয়ারম্যান আমাকে মোবাইলে জানিয়েছেন আমি তাকে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।  রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,এঘটনায় নাফিউল ইসলাম নামে এক যুবক লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে