সুস্থ হয়ে লাইভে আসলেন তানিয়া বৃষ্টি

এফএনএস বিনোদন
| আপডেট: ৫ মার্চ, ২০২৬, ০৮:১৪ পিএম | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:১৪ পিএম
সুস্থ হয়ে লাইভে আসলেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।’ অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার কথায়, ‘আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’ হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা আরও বলেন, ‘সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর ২ থেকে ৩ দিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।’ তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে শোবিজ অঙ্গনে।