টাঙ্গাইলে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে টাঙ্গাইলের সুগন্ধা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আমিন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি । প্রধান আলোচক হিসেবে ছিলেন (আরজেএফ) টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ব্যবসায়ী মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল খন্দকার, দপ্তর ও প্রচার সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ক্রিয়া সম্পাদক মারুফ হোসেন,কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান কবির, নাজিমুদ্দিন, মনিরুজ্জামান মনির, আসিফ,আব্দুল কুদ্দুস,আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, রুহুল আমীন প্রমুখ।