পবিত্র মাহে রামাদান উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামী যুব বিভাগ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালায়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেখমাটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো: আকাইদ সরদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো: রাসেল মিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। রামাদানের এই শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।’ তারা আরো বলেন, ‘সমাজে ন্যায়বিচার, সততা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ রামাদানের তাৎপর্য ধারণ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ আব্দুর রহমান, সেক্রেটাররী মাওলানা জাকির হোসাইন, উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান ও সেক্রেটারী হাফেজ ইমরান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল হক প্রমূখ। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমুখি একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া কাভার্ডভ্যান চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন তারা। ধামরাই থানার এসআই সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেল চালককে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।