অহনার ‘অশান্তির সংসার’

এফএনএস বিনোদন:
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ০৩:৪১ এএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৩:৩৫ এএম
অহনার ‘অশান্তির সংসার’

এই গল্পের চারদিকে শুধু অশান্তি আর অশান্তি। যার মূল চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান। জিয়াউদ্দিন আলমের পরিচালনায় গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘অশান্তির সংসার’। গতকাল বৃহস্পতিবার নাটকটি মুক্তি পেয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।  

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। এটি শতভাগ নোয়াখালীর ভাষায় রচিত হয়েছে বলে জানান নির্মাতা। 

এতে অহনা রহমানের বিপরীতে আছেন রাশেদ সীমান্ত। দু’জন মূলত বরিশাল অঞ্চলের হলেও নোয়াখালীর ভাষায় দারুণ অভিনয় করেছেন। এমনটাই জানান নির্মাতা। আরও জানান, এতে অহনা-সীমান্ত ছাড়া বকি সবাই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর । 

অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন আমিন আজাদ, রাসেল আর এস, ফরিদুল ইসলাম পাভেল, তানভীর রাহি, জিল্লু রহমান, অধরা নীহারিকাসহ অনেকে।