পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁকে বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। গত বুধবার (৪ মার্চ) রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত স্মারকের সূত্রে জানা গেছে,মুসা নাসের চৌধুরীকে বগুড়ার ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একইসাথে নাটোরের গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে। তিনি মুসা নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। ফাহমিদা আফরোজের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। উল্লেখ্য,মুসা নাসের চৌধুরী ২০২৪ সালের নভেম্বরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। চাটমোহরে যোগদানের পর থেকেই তিনি জনগণের ইএনও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। গাইবান্ধা জেলার বাসিন্দা মুসা নাসের চৌধুরী অল্পদিনের মধ্যেই তিনি সর্ব মহলের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং প্রশংসিত হয়েছেন। এ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তার ভূমিকা,সাহায্যের হাত বাড়িয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ গঠণমূলক নানা কাজে সফলতার স্বাক্ষর রেখেছেন মুসা নাসের চৌধুরী।