চাটমোহরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৬ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম
চাটমোহরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

চাটমোহর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। একইসাথে আটক করা হয়েছে ৬জন মাদকসেবীকে। মাদকনেবীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।  চাটমোহর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃত হলো উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দিলালপুর গ্রামের  হৃদয় হোসেন (৩০)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়,সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সাথে জড়িত। এদিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ ৬ জন মাদকসেবীকে আটক করেছে। উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামে বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে আঃ আজিজের ছেলে রুমন প্রামাণিক (২২) কে চোর সন্দেহে এলাকাবাসী আটক করে মারপিট করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তল্লাশি করলে তার কাছে ৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। এছাড়া পুলিশ বৃহস্পতিবার আরো ৫ জন মাদকসেবীকে আটক করে। এরা হলেন,পৌর সদরের দোলয় মহল্লার রবিউল করিমের ছেলে মোসলেহ উদ্দিন (২৯),রমজান আলীর ছেলে মোঃ রানা আহমেদ (২৭),মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের আসাদ মোল্লার ছেলে মোঃ রানা (২৩),আলী আজগরের ছেলে মাসুদ রানা (২০) ও চাঁদ প্রামানিকের ছেলে মোঃ তামিম হাসান (২০)।    শুক্রবার (৬ মার্চ) দুপুর বারোটার দিকে এসকল মাদকসেবীদের  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে মাদক সেবনের দায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত ৬ জনকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে