চাটমোহরে এডভোকেসি সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৬ মার্চ, ২০২৬, ০৩:৫১ পিএম | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৩:৫১ পিএম
চাটমোহরে এডভোকেসি সভা

পাবনার চাটমোহরে মানবাধিকার,নারী ও শিশু নির্যাতনসহ  সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায়,মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংগঠণ বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি এই সভার আয়োজন করে। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার হোসেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে ও সিইএফ’র পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় বক্তব্য দেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মাবুদ,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,মহিতোষ কুমার পাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে