ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার সোনালীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বাঁদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোথ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় এই অর্থদন্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। এ সময় একটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।