দৌলতপুর সীমান্তে মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৫:৪৮ পিএম
দৌলতপুর সীমান্তে মাদক ও অবৈধ ওষুধ উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ওষুধ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার পরিচালিত এসব অভিযানে প্রায় ৫৯ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপি এবং শেওড়াতলা বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল১০কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধারকৃত গাজা দৌলতপুর থানায় জমা দেয়া হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে