লালপুরে

জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৭:৫৪ পিএম
জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার

নাটোরের লালপুরে ভোক্তা ও ক্রেতা সাধারণের কাছে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন তেল পাম্প, জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র এবং এলপিজি গ্যাসের দোকানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ক্রয়মূল্য যাচাই করে বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বিক্রয় কেন্দ্র ও দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে