পটুয়াখালী কলাপাড়ার নীলগঞ্জে সেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন ফকির, যুগ্ম আহবায়ক রাসেল ও সদস্য সজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তি এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকার শতশত কৃষক, কৃষাণী। শনিবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষকরা অভিযোগ করেন নীলগঞ্জে সরকারি খালে বাঁধ দিয়ে শতশত একর চাষের জমিতে মিঠা পানি সেচের প্রতিবন্ধকতা করে এলাকার ইউনুস গাজী ও চান মিয়া গাজীর নেতৃত্ব একদল দখলদার। গত ২৮ ফেব্রুয়ারি রাতে এলাকার কৃষকদের সাথে নিয়ে সেচ্ছাসেবক দল নেতা সুমন ফকির ও দলের কর্মীরা দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি খালের বাঁধ অপসারণ করে জাল, নৌকা জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা রাখে। কৃষকরা বলেন, তারা জমিতে সেচ দিতে না পারলে শতশত একর জমির ধান নষ্ট হয়ে যাবে। তাই তাদের পক্ষ নিয়ে খাল দখলে প্রতিবাদ করায় সেচ্ছাসেবক দল নেতা সুমন, সজিব,রাসেল খালের সকল জাল অপসারণ করে। সরকারি খাল থেকে অবৈধভাবে মাছ শিকার করতে মা পেরে ক্ষিপ্ত হয়ে দখলদার চান মিয়া গাজী সুমন ফকিরসহ সাত জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। এলাকার শতশত কৃষকের অভিযোগ, পুলিশ মামলার তদন্ত করেই মিথ্যা মামলায় সুমন ফকির, সজিব ও রাসেল কে গ্রেফতার করে। তাই ঘটনার তদন্ত করে অবিলম্বে সেচ্ছাসেবক দলের তিন নেতাকে মুক্তি দাবি করেন। একই সাথে সত্যের পক্ষে আন্দোলন করায় কেন তাদের বহিষ্কার করা হয়েছে তা দলের কাছে কৈফিয়ত দাবি করেন এবং তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক নেতা কুদ্দুস আইকন, মঞ্জু মুন্সী, তোফাজ্জল মুন্সী,মাসুম বিল্লাহ,ইব্রাহিম ফকির প্রমুখ। এরপর একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়। মিছিল টি পৌর শহরের বিভিন্ন সড়ক ও থানার সামনে প্রদক্ষিণ করে।