বরিশালে বহুতল ভবনের ছাদে অগ্নিকান্ড

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৪:৪১ পিএম
বরিশালে বহুতল ভবনের ছাদে অগ্নিকান্ড

বরিশাল নগরীর সদর রোড এলাকায় একটি বহুতল ভবনের ছাদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ৬ মার্চ দিবাগত রাত নয়টার দিকে আদালত পাড়া সংলগ্ন দেওয়ান ভিলার তৃতীয় তলার ছাদে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির ছাদে থাকা রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ছাদের রান্নাঘর ও সেখানে থাকা একটি পোলট্রি ফার্ম সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশাল মেট্রোপলিটনের স্টিমার ঘাট ফাঁড়ির এএসআই মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।    

আপনার জেলার সংবাদ পড়তে