মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৭ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৭:০১ পিএম
মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরন

ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিএনপির কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে গেছে অফিসে থাকা চেয়ার, টেবিলসহ আসবাবপত্র। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তে আগুনে পুড়ে যায় অফিসে থাকা সকল আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি। সেসময় বিস্ফোরন করা হয় দুটি ককটেল। টের পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান বলেন,  ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে