যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) রবিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোসলেহ উদ্দীন ফরিদ ও তার সহধর্মিণী নাসরিন আক্তার ফরিদ, উপজেলা মহিলা কর্মকর্তা অনিতা মল্লিক। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, মাহমুদ হাসান, ইদ্রিস আলী,আরমিন জাহান, উপজেলা জামায়াতের তহমিনা খাতুন, রফিকুল ইসলাম, প্রমুখ। আলোচনা সভা শেষে র্যালি বের হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আঁখি আক্তার।