প্রেমের সম্পর্কের পর

বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও, প্রেমিক গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১১:৫০ এএম
বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও, প্রেমিক গ্রেপ্তার

চার বছর প্রেমের সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার অশ্লীল ভিডিও ধারণ করেছে প্রেমিক। এ ঘটনায় মামলা দায়েরের পর প্রেমিককে গ্রেপ্তার করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে বরগুনা জেলার পল্লীবিদ্যুৎ অফিস থেকে কথিত প্রেমিক হৃদয় মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় মন্ডল (২৬) বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের রিপন মন্ডলের ছেলে। তিনি পল্লীবিদ্যুতের কর্মচারী। ওসি বলেন, নগরীর এক কলেজ শিক্ষার্থী হৃদয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই হৃদয়কে বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হৃদয় এবং ওই কলেজ শিক্ষার্থী একই গ্রামের বাসিন্দা। তাদের মাঝে প্রেমের সম্পর্ক ছিলো। কয়েকদিন আগে হৃদয় বিবাহের কথা বললে তাতে রাজি হয়নি প্রেমিকা। এরপর হৃদয় তাকে মারধর ও জামাকাপড় খুলে ভিডিও ধারণ করে বিবাহের কথা বলে চলে যায়। এরপর শুক্রবার কোতোয়ালি মডেল থানায় হৃদয়ের বিরদ্ধে মামলা দায়ের করেন ওই তরুণী। প্রেমিক হৃদয় বলেন, তার সাথে চার বছর যাবত প্রেম চলছে ওই তরুণীর। গত বছর বরিশালের অমৃতলাল দে কলেজে ভর্তি হওয়ার পর একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন তার প্রেমিকা। তাই তাকে ছেড়ে যেন অন্য কোনো ছেলেকে বিবাহ না করতে পারে সেজন্য প্রেমিকার ভিডিও ধারণ করে মোবাইলে সংরক্ষণ করে রাখে হৃদয়।

আপনার জেলার সংবাদ পড়তে