দিনাজপুরের চিরিরবন্দরে র্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে ও আটককৃতদের থানায় সোপর্দ করেছে। থানা সুত্রে জানা গেছে, গত ৭ মার্চ শনিবার দিবাগত সন্ধা সাড়ে ৬ টায় র্যাব ১৩ এর সিপিসি ১ এর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে দিনাজপুর গামী মিথুন সুপার (ঢাকা মেট্রো ব-১২-৩৮২৮) নামে একটি বাসকে উপজেলার ইছামতি ব্রীজের এসকেএস ফাউন্ডেশনের সামনে থামিয়ে তল্লাশী চালিয়ে বাসের ৩ জন যাত্রীকে আটক করে তাদের কাছ থেকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা মুল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান নামে একজন র্যাব কর্মকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটককৃতরা হলো-টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দিন (৪৮) । থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৩৮ ধারা মোতাবেক মামলা রুজু করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।