তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিশোধ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক অফিসার শওকত আলী, সভাপতিত্বে অনুষ্ঠান উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মর্জিনা আকতার মাহি, শেফালী বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সূজন), সাধারণ সম্পাদক ও আহনাফ সিটিআই এর পরিচালক এম এ বাসেত, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমাতুজ্ জোহরা ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মো. শাহজাহান আলী।