কয়রায় স্থানীয় জনগোষ্ঠীর অংশ গ্রহনে পরিকল্পনা এলএলএপি প্রকল্পের ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকটিক্যাল একশনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, প্রাকটিক্যাল একশনের কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার, সিএনআরএসের ম্যানেজার মোঃ মুস্তাক মাহমুদ, ইউপি সদস্য আবু হাসান, বিভুতি ভুষন রায়, দিদারুল ইসলাম, দিলরুবা মিজান, প্রাকটিক্যাল একশনের আছাদুল ইসলাম প্রমুখ।