নীলফামারীতে নারী দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৪:২৭ পিএম
নীলফামারীতে নারী দিবস পালিত

আন্তজার্তিক নারী দিবসে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কর্মসুচি পালন করা হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম বক্তব্য দেন। মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান এতে সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম। পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগীতা।এতে বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে