মুলাদীতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে এমডিসি

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৫:০৫ পিএম
মুলাদীতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে এমডিসি

বরিশালের মুলাদীতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মাদার্স অব ডিজেবল চিলড্রেন (এমডিসি)। গত শনিবার বিকেল ৪টায় সংগঠনটির উদ্দ্যোগে মুলাদী পৌরসভার মুন্সী বাড়িতে এক অনুষ্ঠানে হুইল চেয়ার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন, এমডিসির সভাপতি মো. আবু বকর মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার। বিশেষ অতিথি ছিলেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আল মামুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী মো. জিল্লুর রহমান, এমডিসির প্রতিষ্ঠাতা ও পরিচালক তানজিলা সিদ্দিক। অনুষ্ঠানে মুলাদী উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যে দুইজনকে হুইল চেয়ার এবং ২ শতাধিক জনকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে বলে জানান এমডিসির সভাপতি মো. আবু বকর মুন্সী।

আপনার জেলার সংবাদ পড়তে