দিনাজপুরের চিরিরবন্দরে আব্দুলপুর ইউনিয়ন বিএনপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মার্চ রবিবার বিকেল সাড়ে ৫ টায় চিরিরবন্দর সরকারি কলেজ মাঠে আব্দুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। আব্দুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দিন শাহের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রেজাউল করিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন প্রমূখ বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী হতে দিনাজপুর ৪ আসনের ১৮ টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ইউনিয়ন ভিত্তিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।