আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০ টায় র ্যালীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। মহিলা অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সদস্য স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, উপজেলা মহিলা দল সভাপতি কামরুন নাহার কচি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, বারসিক এনজিও জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, ইএসডিও ওঈজউঈঠ-ওওও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা প্রমুখ।