সভাপতি হেদায়েতুল ও সেক্রেটারী তুহিন

আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা ও কমিটি গঠন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৭:১৮ পিএম
আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা ও কমিটি গঠন

আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা ৭ মার্চ আশাশুনি আলিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় স ম হেদায়েতুল ইসলামকে সভাপতি ও মশিউল হুদা তুহিনকে সেক্রেটারী করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।  মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসানের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন, স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন প্রিন্স, ইয়াহিয়া ইকবাল, রাশেদ সরোয়ার শেলী, মেম্বর তারিকুল আওয়াল সেজে, আসাদুজ্জামান, আক্তারুজ্জামান, আল মামুন, রবিউল আওয়াল, হযরত আলী, আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ। সভায় স ম হেদায়েতুল ইসলামকে সভাপতি, এস এম মশিউল হুদা তুহিনকে সেক্রেটারী, জাকির হোসেন প্রিন্সকে কোষাধ্যক্ষ করে সর্ব সম্মত ভাবে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান উপদেষ্টা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অবঃ অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যক্ষ আবুল হাসান ও সদর ইউপি চেয়ারম্যানকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে ঈদগাহের চলমান কাজ পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে