পৃথিবীতে এখনো অনেক ভাল মানুষ আছেন। আছে অসংখ্য সামাজিক সংগঠন। ওই সংগঠনগুলো নিঃস্বার্থ ভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে দেয় সহযোগিতার। তেমনিভাবে আন্তর্জাতিক নারী দিবসে নীলফামারীর সৈয়দপুরে চলতি পথের খেটে খাওয়া রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন স্থানীয় নারী উদ্যোক্তারা। মানবিক উদ্যোগ নিয়ে তারা শহরের সিএসডি মোড় থেকে বিমানবন্দর সড়ক এলাকায় শতাধিক শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। ৮ মার্চ ইফতারের প্যাকেট হাতে নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে নারী উদ্যোক্তরা চলতি পথের অসহায় মানুষগুলোর হাতে তা তুলে দিচ্ছেন।উদ্যোক্তরা হলেন ললিতা শোরুমের রোজিটি নাজনী চৈতি, শাহবাজ নিপা, সামিয়া গ্যালারির সামিয়া আহমেদ, বিউটি সলিউশনসের শেলি, ড্যাজি ক্যান্ডেলসের নুসরাত আরা, আফসা গ্যালারির আফশা ইভা, ঊর্নিশা ক্যানভাসের তাসনিম ঊর্নিশা, রিদি ক্যানভাসের রিদিতা, ইরাম গ্ল্যামার বুটিকসের ইরাম ও রুফুন্নেসা রজনীসহ অনেকে। নারী উদ্যোক্তা শাহবাজ নিপা ও নাজনী চৈতি জানান, আন্তর্জাতিক নারী দিবসে আমরা প্রথমে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করি। তারা বলেন,সমাজে ভাল কাজ করতে ভাল মানুষের বড় অভাব। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সৈয়দপুরের নারী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্মে আনার। তারপর একটি শক্তিশালী কমিটির মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াব নিঃশ্বাস ভাবে।