পোরশায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম
পোরশায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী  ও কন্যার অধিকার" প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল  ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার রবিউল আউয়াল, নিতপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ ও নারীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে