মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম
মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মেহেরপুরে সদর উপজেলার ফতেপুর ইটভাটার পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৫৫) নামে এক ব্যক্তি নিহত, আহত হয়েছে ৩জন। সোমবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নাফ মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আসাদ আলীর ছেলে। আহত হয়েছে মান্নানের কন্যা তসলিমা খাতুন (৩০), সে মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী, এবং জহিরুল ইসলামের কন্যা খাদিজা খাতুন (০৩)  ও চাঁদনী খাতুন (৩ মাস)।  স্থানীয় সূত্রে জানা গেছে মান্নাফ তার কন্যা ও নাতনিদেরকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়ি শোলমারী দিতে যাচ্ছিলেন। এই সময় ফতেপুর ইট ভাটার কাছে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আব্দুল মান্নাফ ঘটনা স্থলেই নিহত হন। এবং তিনজন গুরুতর আহত হন। অপর মোটরসাইকেল চালকের  নাম পরিচয় পাওয়া যায়নি। তিনি ঘটনাস্থল থেকে দ্রুত শটকে পড়েছে।  নিহত এবং আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নাফ কে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার কের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতারেল ভর্তি করা হয়েছে। এ ঘটনারর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধিন।

আপনার জেলার সংবাদ পড়তে