সুজানগরে সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০১:২৯ পিএম
সুজানগরে সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

পাবনার সুজানগরের ভায়না মাঠে বারি সরিষা-১৪ জাতের এক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ও কৃষক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে