কাহারোলে কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর ৪২তম বার্ষিক সাধারন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার দুপুরে উপজেলা ইউসিসি লিঃ এর হলরুমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ নুরুল ইসলাম, কাহারোল উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ সভাপতি ও পরিচালক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন ঢাকা রংপুর অঞ্চল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী ও কাহারোল সমবায় অফিসার মোঃ সারোয়ার মুর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আরমান আরা। অনুষ্ঠানে কোরান তেলায়াত করেন, উচিৎপুর ইউসিসি ম্যানেজার আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।