পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০২:৫৩ পিএম
পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

২৫ মার্চ গনহত্যা দিবস,  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, এবং পবিত্র ঈদুল ফিতর ২০২৬ যথাযোগ্য মর্যাদায়  উদযাপন উপলক্ষে  আজ পাঁচবিবি উপজেলা মিলনায়তনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সেলিম আহমেদ এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জনাব বেলায়েত হোসেন সহকারী কমিশনার ভুমি পাঁচবিবি, জনাব সাইফুল ইসলাম ডালিম সভাপতি উপজেলা বিএনপি,জনাব সুজাউল করিম আমীর উপজেলা জামায়াত, জনাব মাহমুদা খানোম উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সহ উপজেলা প্রসাশনের সকল দপ্তরের কর্মকর্তা ও ইউপি  চেয়ারম্যানগন। দিবসের ভাবগাম্ভীর্য বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে প্রয়োজনীয় ব্যবসস্থা গ্রহনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সুধীগন।

আপনার জেলার সংবাদ পড়তে