চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৯ মার্চ, ২০২৬, ০২:৫৬ পিএম | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০২:৫৬ পিএম
চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যে সারা দেশের মতো পাবনার চাটমোহরেও গত রবিবার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজন করে আলোচনা সভা। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা। আলোচনা সভায় বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আকতার,উপজেলা জামায়াতের আমীর মওলানা আঃ হামিদ,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান,গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শফিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ। এদিকে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) এর সহায়তায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমএসএফের জেলা মনিটরিং অফিসার সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মাহমুদা সুলতানা,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে