বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রথম কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আবু সাঈদ নান্টু (৬৫) বিভিন্নরোগে আক্রান্ত হয়ে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে দক্ষিণ পালরদী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। ওইদিন বাদ আসর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।