আশাশুনিতে ঈদ-উল-ফিতর এর প্রস্তুতিমূলক সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৪:৩৩ পিএম
আশাশুনিতে ঈদ-উল-ফিতর এর প্রস্তুতিমূলক সভা

আশাশুনিতে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ সুষ্ঠু ও সুন্দর ভাবে আদায়ের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফ, থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা সদস্য স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফছার মুরতাজা, বাজার কমিটির সেক্রেটারী জাকির হোসেন প্রিন্স, বিএনপি সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, অধ্যক্ষ ড. আবুল হাসান, প্রভাষক জহুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা মডেল মসজিদ ও আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ সদরে ঈদের জামাত নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে