চাটমোহরে এলডিও’র উদ্যোগে নারী দিবসের মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৫:২১ পিএম
চাটমোহরে এলডিও’র উদ্যোগে নারী দিবসের মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাটমোহরস্থ বেসরকারি সংগঠণ এলডিও’র উদ্যোগে সোমবার (৯ মার্চ) র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় বাসস্ট্যন্ড হতে এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু,প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ নুরুল ইসলাম,নালি নেত্রী রাজিয়া সুলতানা,মুন্নী খাতুন,বিএমএ’র নির্বাহী পরিচালক আনিসুর রহমান,মুঞ্জিরা খাতুন,আঃ মতিন,আব্বাস উদ্দিন,আমেনা খাতুন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে