বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) :
| আপডেট: ৯ মার্চ, ২০২৬, ০৫:৩১ পিএম | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৫:৩১ পিএম
বড়াইগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

নাটোরের বড়াইগ্রামে গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান, ও মুক্তিযোদ্ধা বয়েত রেজা বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে