গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার ও র্যাব কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পাথরঘাটা ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও ১,০০,০০০ (এক লক্ষ ) টাকাকরে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও ১লাখ টাকা জরিমানা আরোপ করে গ্রেফতার পূর্বক কোর্ট এ প্ররন করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়। আটককৃতরা হলো পাথরঘাটা মনোহর নগর গ্রামের স্বপন ঘোষের ছেলে রুপ ঘোষ, রবিন ঘোষের ছেলে রামপ্রসাদ ঘোষ, বুদ্ধদেব ঘোষ , মনিন্দ্রনাথ ঘোষের ছেলে মিলন ঘোষ, সুধীর ঘোষের ছেলে স্বপন ঘোষ এই ৫ জনকে ১বছর জেল ও ১,০০,০০০ (এক লক্ষ ) টাকা করে জরিমানা এবং পার্থ ঘোষ পিতা সঞ্জয় ঘোষকে ৩ মাসের জেল ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রেকসোনা খাতুন এবং উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।