বীরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৬:০২ পিএম
বীরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুরের বীরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।  এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসন  দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানগন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে