ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৬, ০৬:৫৮ পিএম
ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা

রূপান্তরের আয়োজনে ধলবাড়িয়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০ টায় কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সিটি আইপি সদস্য সোহেল আহম্মেদ এর পরিচালনায় ইউপি প্যানেল চেয়ারম্যান এস এম আব্দুর রবের সভাপতিত্বে সভায় বিগত সভার সিদ্ধান্ত ফলোআপ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব খান আহাদুর রহমান। ‎সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয়নেতা, যুব, সাংবাদিক, সিটিআইপি প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে বলেন, যারা বিদেশে যাবে তারা প্রয়োজনীয় কাজ ও কাগজপত্র সম্পর্কে জেনে বুঝে ও প্রশিক্ষণ নিয়ে দক্ষ্ ভাবে গড়ে উঠে যাবে। যাতে বিদেশে সঠিকভাবে যেতে পারে সে বিষয়ে তাদেরকে পরামর্শ দিতে হবে এবং সচেতনতামূলক প্রচার প্রচারণা বৃদ্ধির জন্য আরো বেশী পদক্ষেপ নিতে হবে। এছাড়া আগামী দুই মাসের পরিকল্পনায় সকল সদস্যকে মানব পাচার প্রতিরোধে করনীয় বিভিন্ন কার্যক্রম এর ছবি প্রদান করা, সারভাইভার সেবা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। ‎এ সময়ে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় ও কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড আ্যম্বাসিডরের সহযোগীতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম টি পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে