বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপি’র সহসভাপতি গোলাম হাফিজ নাহিন বলেছেন, আমরা সবার সহযোগিতায় মেলান্দহ উপজেলাকে মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নাহিন ৯ মার্চ মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে সাম্য ৮৫’র সৌজন্যে মিঙ্গেল লি. এজেন্ট জীবন বীমা করপোরেশন আয়োজিত আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন-অতিতের সকল গ্লানি মুছে দিয়ে সমাজের ভালো মানুষের মুল্যায়ন, ভালো মনের মানুষগুলোর চিন্তা চেতনাকে কাজে লাগাতে হবে। একই সাথে বৈষম্যহীন সমাজ গঠনে আমরা ৮৫’ ব্যাচের এই সাম্যর লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে নাহিন আরো বলেন, আমি জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকলের সহযোগিতায় মেলান্দহ উপজেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত, আলোকিত এবং মডেল উপজেলা হিসেবে মেলান্দহ উপজেলাকে গড়ে তুলবো এবং মেলান্দহ উপজেলায় সাম্য প্রতিষ্ঠা করবো। মিঙ্গেল লিঃ এর ডিরেক্টর ও মেলান্দহ উপজেলা স্কাউটের সহকারী কমিশনার মোঃ মোরশেদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-শিল্পপতি-স্কাউটস লিডার রুকনুজ্জামান রকেট, প্রফেসর আব্দুল আলীম, প্রবীন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, পল্লীকন্ঠ প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রাফি, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোত্তাসিম বিল্লাহ (বিডিনিউজ), উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নাহিদ (এনটিভি), সাম্য’৮৫ এর মেম্বার হেলালুর রহমান লাঞ্জু, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নবী, মেলান্দহ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান ইমরান আহমেদ প্রমুখ।