ভোলার দোলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ তম এসএসসি ব্যাচের মিলন মেলা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দৌলতখান দক্ষিণ বাজার উপজেলা রোডের চৌধুরী রেস্ট হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৪৫ বছর পর এসএসসির ৮০ তম ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হওয়ায় সকালের মাঝে উচ্ছ্বাসের আমেজ বিরাজ করে। পরস্পর কুশলন বিনিময় করে শিক্ষা জীবন ও কর্মময় জীবনের ভালো-মন্দ, সুখ-দুখের বিনিময়ের স্মৃতি আলোকপাত করেন। চৌধুরী মোহম্মদ রসুল বক্স শাহীন চৌধুরীর ও উপজেলা কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক মোঃ লিয়াকত উল্যাহ আলমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, মোহাম্মদ মজনু, মোঃ শাহেদ ইকবাল আলম, মোঃ আমিরুল ইসলাম, তপন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মোঃ গিয়াস উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, মোঃ আলমগীর, জসীমউদ্দীন সহ আরো অনেকে।