দিনাজপুরের চিরিরবন্দরে অমরপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার বিকেল সাড়ে ৫ টায় কারেঙ্গাতলী স্কলার রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে অমরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি। অমরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মাহমুদ উল আলম মাষ্টারের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুর আলম সরকার দুলু, অমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিস হোসেন, অমরপুর যুবদলের সভাপতি সালেহীন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ৩ সহস্রাধিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী হতে দিনাজপুর ৪ আসনের ১৮ টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ইউনিয়ন ভিত্তিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।