বরিশালের মুলাদীতে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ। প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আব্দুল মান্নান। উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুস ছত্তার খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, উপজেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মাওলানা আরিফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোর্শেদ আলম। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।