চাটমোহরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:২২ পিএম
চাটমোহরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব”-এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ছিল র‌্যালী,অগ্নিকান্ড  ভূমিকম্প বিক মহড়া ও আলোচনা সভা। 

সকালে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালীর পরে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের কর্মীরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া  প্রদর্শন করেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর খৈয়াম,সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,খাদ্য নিয়ন্ত্রক আলাওল কবির,যুব উন্নয়ন কর্মকর্তা আঃ মাবুদ,পরিসংখ্যান কর্মকর্তা মু.মেহেদী হাসান,উপসহকারী প্রকৌশলী আমিরুল ইসলাম,ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক প্রমুখ। 

আপনার জেলার সংবাদ পড়তে