চাটমোহর আটলংকা হাইস্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:২৩ পিএম
চাটমোহর আটলংকা হাইস্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

পাবনার চাটমোহর উপজেলার আটলংকা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ে সমাজবিজ্ঞান পদে অনিয়মের মাধ্যমে একজন শিক্ষক নিয়োগ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ২০১৫ সালে স্কুলের তৎকালীন সভাপতি মোঃ ইমান আলী কোন নিয়মনীতির তোয়াক্কা না করে সমাজবিজ্ঞান পদে একজন শিক্ষক থাকা সত্বেও তার ছেলে মোঃ আসাদুজ্জামানকে নিয়োগ প্রদান করেন। এনিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দােিয়র করেন এলাকাবাসীর পক্ষে মোঃ আলতাব হোসেন। ২০২০ সাল পর্যন্ত ওই শিক্ষকের এমপিওভুক্তি করা হয়নি। মংশ্লিষ্ট দপ্তর তদন্ত করে তার এমপিও স্থগিত করেন। কিন্তু ২০২৫ সালে সমাজবিজ্ঞান বিভাগের ওই শিক্ষকের এমপিও হয়। এলাকাবাসী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দিয়েছেন। দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া ওই শিক্ষকের এমপিও বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে কথা বলার জন্য শিক্ষক আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে