কয়রায় মানুষকে জনসচেতনতা বৃদ্ধিতে দূর্যোগ প্রস্তুুতি বিষয়ে মেলা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:২৯ পিএম
কয়রায় মানুষকে জনসচেতনতা বৃদ্ধিতে দূর্যোগ প্রস্তুুতি বিষয়ে মেলা

জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে উপকূলীয় উপজেলা খুলনার  কয়রায় দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দূর্যোগ প্রস্তুতি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ)  সকাল ১০ টায় উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে জাপান ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের সহযোগীতায় ও জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর প্রস্তুতি প্রকল্পের উদ্যোগে এই দুর্যোগ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টলের মাধ্যমে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয় তুলে ধরেন। পাশাপাশি আগাম সতর্কবার্তা, আশ্রয়কেন্দ্র ব্যবহার, নিরাপদ পানীয় পানি সংরক্ষণ এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। দক্ষিন বেদকাশী ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডঃ টিএম মন্জুরু আলম নান্নুর সভাপতিত্বে ও 

জেজেএস'র প্রকল্প সমন্নয়কারী আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর  ইউমি ইয়াগিশিতা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন  শাপলা নীড়ের ডিআরআর ও এমসিই কোঅর্ডিনেটর মোঃ আনিসুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিন বেদকাশীর সাবেক আমীর মো: মতিউর রহমান, দক্ষিন বেদকাশী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গাজী সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দীক, গোলাম কিবরিয়া, রেজাউল করিম, নারী ইউপি সদস্য রুবিনা খাতুন,  জেজেএসের সহকারী প্রকল্প সমন্নয়কারী নাজমুল হুদা, মনিটারিং এন্ড ডকুমেন্ট অফিসার আবু জোবায়ের, ইন্জিনিয়ার এস এম সজল,প্রকল্প কর্মকর্তা  শ্রী অশোক কুমার রায়, সহকারী প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বাবলা, তৃপ্তি মন্ডল, এস এমএ মজিদ প্রমুখ। দূর্যোগ প্রস্তুতি মেলায়  বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষকে দুর্যোগ সম্পর্কে সচেতন এবং প্রস্তুত থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ সময় মেলায় সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যক্রমের প্রদর্শনী উপস্থাপন করে। মেলায় স্থানীয় শিক্ষার্থী, যুবক-যুবতী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে