চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:৫৮ পিএম
চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যলি পরবর্তী উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: আব্দুল অদুদ, পল্লীবিদ্যুতের ডিজিএম, চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো: একরামুল হক মুন্সী, উপজেলা জামায়াতের আমীর মাও: মনিরুজ্জামান, জামায়াত নেতা মো: কামরুল ইসলাম, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে