বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগী ও পশুপালন সমবায় সমিতি লিমিটেড এর সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অনুদান/লভ্যাংশ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মকশেদ আলী মঙ্গলীয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন। শেষে সমিতির সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অনুদান/লভ্যাংশ বিতরণ করা হয়।