কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বজবুজা খালের পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে। নব পল্লক সিএনআরএসের সহযোগিতায় এই খালের পুনঃ খনন করা হয়। এতে ব্যায় হবে ৮ লক্ষ ৭৯ হাজার। মঙ্গলবার (১০) বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, নব পল্লব সিএনআরএসের ম্যানেজার মুহাঃ মুস্তাক মাহমুদ, সহ স্খানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় খেওনা গ্রামের কৃষক মোঃ আয়ুব আলী বলেন, এই খালটি খননের ফলে এই এলাকার কৃষকদের ব্যাপক উপকারে আসবে।