ভোলার দৌলতখানে কোরআনের আলো বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র দৌলতখানের আয়োজনে সেমিনার'র স্লোগান ছিল আল কুরআন সকল সমস্যার সমাধান। দ্বীনদারিতার সাথে আল্লাহর পথে, দৃঢ়তা জীবনে আসবে পূর্ণতা। অনুষ্ঠানে কুরআনের সাথে আমাদের সম্পর্ক ও পবিত্র কুরআনের সাথে আমাদের জীবনের সম্পর্কে নতুন ভাবে উপলব্ধি করা। কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তনের পথ অনুসরণ করা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, প্রভাষক নিজামুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক রিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবুল হাসান। অনুষ্ঠানে কুরআন ও বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন, আফিয়া আক্তার ও আমেনা আক্তার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মীর মাহদী হাসান মাসুদ। সেমিনারটির সঞ্চালনায় ছিলেন মাওলানা সাদ্দাম বিন ইসমাইল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলেম সমাজ, সাংবাদিক, শিক্ষক, সুধী ও প্রিয় শিক্ষার্থীরা। মোঃ আবু সুফিয়ান ও মোহাম্মদ আবু তালহার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুরু করা হয়। অনুষ্ঠানে কলতান শিল্পীগোষ্ঠীর মুহাব্বত হাসান, মুহাইমিন আশরাফ ও সহযোগী সদস্য আবু ইসহাক নোমান উপস্থিত ছিলেন।